রুফটপ সোলার: কারখানার বিদ্যুৎ খরচ কমিয়ে ভবিষ্যতের প্রতিযোগিতায় এগিয়ে যান!

১। অর্থনৈতিক হিসাব
ধরা যাক, আপনার কারখানার মাসিক বিদ্যুৎ বিল = ১,০০,০০০ টাকা


➤ বিদ্যুতের ইউনিট প্রতি দাম = ১০ টাকা

➤ তাহলে আপনি মাসে ব্যবহার করছেন:
১,০০,০০০ ÷ ১০ = ১০,০০০ ইউনিট বিদ্যুৎ
➤ দিনে প্রয়োজন:
১০,০০০ ÷ ৩০ ≈ ৩৩৪ ইউনিট/দিন

এখন – এই ৩৩৪ ইউনিট/দিন আপনি যদি সোলার থেকে পান, তাহলে পুরো বিল শূন্য হয়ে যাবে। (নেট মিটারিং – আপনার প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রীডে বিক্রির মাধ্যমে)

একটি ১ কিলোওয়াট (KW) সোলার সিস্টেম দিনে গড়ে ৩.৬ ইউনিট বিদ্যুৎ দিতে পারে।
➤ ৩৩৪ ইউনিট পেতে লাগবে:
৩৩৪ ÷.৩.৬ =.৯৩ KW  সোলার সিস্টেম

প্রতি KW ইনস্টল খরচ ≈ ৩৫,০০০ টাকা হলে (প্রকল্পভেদে ভিন্ন হতে পারে)
➤ ৯৩ KW × ৩৫,০০০ টাকা = ৩৩ লাখ টাকা

অর্থাৎ, আপনি ২.৯ বছরের বিদ্যুৎ বিল (১,০০,০০০ × ৩৩ মাস = ৩৩ লাখ) একবারে ইনভেস্ট করলে


➤ পরবর্তী ২৭.৫ বছর আপনি প্রায় ফ্রি বিদ্যুৎ পাচ্ছেন!

বিঃদ্রঃ বর্তমান সরকার নেটমিটারিং সুবিধা দেয়ায় এখন বিদ্যুৎ বিল শূন্য করা সম্ভব। যা আগে কেউ চিন্তাও করেনি।

(* বানিজ্যিক সংযোগে এই বিদ্যুতের রেট ১৩.৭৬ টাকা*)
তাই মার্কেট, অফিস, দোকান এর বেলায় এই সময় টা ২.৯ বছরের চেয়েও কম হওয়াটা স্বাভাবিক।

২। ব্যবসায়িক সুবিধা


যখন আপনার উৎপাদন খরচ কমে যায়, তখন আপনি প্রতিযোগীদের তুলনায় কম দামে পণ্য দিতে পারেন।
এই সাশ্রয় দীর্ঘমেয়াদে আপনার মার্জিন বাড়াবেদাম কমাবে, এবং বাজারে অবস্থান মজবুত করবে

৩। এক্সপোর্ট মার্কেটে সুবিধা
আন্তর্জাতিক ক্রেতারা এখন গ্রিন এনার্জি ও কার্বন-নিরপেক্ষ কারখানা খোঁজে।
সোলার সিস্টেম থাকলে আপনি সহজেই “Green Factory” হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন।
ফলে নতুন নতুন বায়ার ও অর্ডার পাওয়া আরও সহজ হবে।

৪। দীর্ঘমেয়াদে নিশ্চিন্ততা
সোলার প্যানেল ওয়ারেন্টি – ৩০ বছর
ইনভার্টার – ৫-১০ বছর সার্ভিস সহ
আমাদের পক্ষ থেকে রয়েছে সার্ভিসিং ও প্রযুক্তিগত সহায়তা

এই বিনিয়োগ শুধু পরিবেশবান্ধব নয়, বরং স্মার্ট বিজনেস ডিসিশন।
শুধু ২.৫ বছরের বিদ্যুৎ খরচ একবারে দিলে, ৩০ বছর নিশ্চিন্ত উৎপাদন –
এটাই ভবিষ্যতের গেমচেঞ্জার।

One response to “বিদ্যুৎ বিল এখন শূণ্য…”

  1. Shamsul Mollah Avatar
    Shamsul Mollah

    Well explained. Want to visit your office. please find my email and contact.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *