সোলার কস্ট ক্যালকুলেটর
এই ক্যালকুলেটরটির মাধ্যমে অন-গ্রিড সোলার সিস্টেমের ইনস্টলেশন খরচ এবং প্রয়োজনীয় সিস্টেম ক্ষমতা (kW) আনুমানিকভাবে হিসেব করা হয়। মাসিক বিদ্যুৎ বিল বা ব্যবহারকৃত ইউনিট (kWh), সংযোগের ধরন (আবাসিক/বাণিজ্যিক/শিল্প) ও সাশ্রয়ের পরিমান থেকে সোলার সিস্টেমের সাইজ ও আনুমানিক খরচের ধারনা পাওয়া যায়। নির্ভূল কোটেশন/BOQ পেতে সরাসরি যোগাযোগ করুন।
অন-গ্রিড সোলার সিস্টেম
জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত এই সিস্টেমে দিনে সৌর শক্তি দ্বারা বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং উদ্বৃত্ত শক্তি গ্রিডে ফেরত পাঠানো হয়। নেট মিটারিংয়ের মাধ্যমে বিলের উপর ক্রেডিট প্রদান করা হয়। রাতে বা মেঘলা দিনে গ্রিড থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় থাকে। জাতীয় গ্রিড ব্যাটারির মত ব্যাবহৃত হওয়ায়, ব্যাটারির অতিরিক্ত ব্যয় প্রয়োজন হয় না।

