বাংলাদেশে বাণিজ্যিক ও শিল্প খাতে বিদ্যুৎ বিল কমানোর সবচেয়ে কার্যকর সমাধান হলো সোলার পাওয়ার (Solar Power), যা বর্তমানে একটি নিরাপদ ও লাভজনক বিনিয়োগ (Investment) হিসেবে বিবেচিত। সাধারণভাবে প্রতি কিলোওয়াট (KW) সোলার সিস্টেম (Solar System) থেকে বাংলাদেশে প্রতিদিন গড়ে ৪ ইউনিট (kWh) এর বেশি বিদ্যুৎ উৎপাদন হয়। তবে এখানে নিরাপদ (Safe) এবং বাস্তবসম্মত ক্যালকুলেশন (Practical Calculation) এর জন্য ৩.৬ ইউনিট/KW ধরা হয়েছে। নেট মিটারিং (Net Metering) সুবিধার মাধ্যমে এমনকি বিদ্যুৎ বিল সম্পূর্ণ শূন্য করারও সুযোগ রয়েছে। এই প্রস্তাবে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য ১ মেগাওয়াট (MW) সিস্টেমের হিসাব উপস্থাপন করা হলো।

প্রকল্পের সারসংক্ষেপ

প্রকল্প ক্ষমতা: ১ মেগাওয়াট (MW) = ১,০০০ কিলোওয়াট (KW) (ধরনঃ অন-গ্রীড)

ইনস্টলেশন খরচ: ৩৫,০০০ টাকা / KW

মোট ইনস্টলেশন খরচ (আনুমানিক): ১০০০ x ৩৫০০০ = ৩.৫ কোটি টাকা

প্রয়োজনীয় জমি/ছাদ: ১,০০০ × ৬০ বর্গফুট = ৬০,০০০ বর্গফুট (প্রায় ১.৪ একর)

সিস্টেম আয়ুষ্কাল: ৩০ বছর (উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওয়ারেন্টি)

বিদ্যুতের বর্তমান গড় দাম: ১১ টাকা/ইউনিট

(অনুমোদিত লোড ৮০ KW এর কম হলে ইউনিট রেট ১৩.৭ টাকা। এই হিসাবে ১১ টাকা ধরা হয়েছে)

উল্লেখ্যঃ বড় প্রকল্পে বা সরাসরি আলোচনার ভিত্তিতে প্রতি KW ইনস্টলেশন খরচ কমে ৩৩,০০০–৩০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

অর্থনৈতিক বিশ্লেষণ -Economic Analysis  (১ মেগাওয়াট সিস্টেম, ৩.৬ ইউনিট/KW/দিন ধরে)

বিষয়হিসাব
দৈনিক উৎপাদন (ইউনিট-KWh)১০০০ x ৩.৬ = ৩,৬০০ ইউনিট
বার্ষিক উৎপাদন (ইউনিট-KWh)৩,৬০০ x ৩৬৫ = ১৩,১৪,০০০ ইউনিট
মাসিক সঞ্চয় (টাকা)৩,৬০০ x ৩০ x ১১ = ১১,৮৮,০০০ টাকা
বার্ষিক সঞ্চয় (টাকা)১৩,১৪,০০০ x ১১ = .৪৪৫ কোটি টাকা
৩০ বছরে মোট উৎপাদন১৩,১৪,০০০ x ৩০ = ,৯৪,২০,০০০ ইউনিট
৩০ বছরে মোট সঞ্চয়৩৯৪,২০,০০ x ১১ = ৪৩.৩৬২ কোটি টাকা
মোট ইনস্টলেশন খরচ১০০০ x ৩৫০০০ = .কোটি টাকা
নেট লাভ (৩০ বছরে)৪৩.৩৬২ – ৩.৫ = ৩৯. কোটি টাকা
বিনিয়োগ ফেরত সময় (ROI Payback Period)৩.৫/১.৪৪৫ = ২.৫ বছর (৩০ মাস)

অর্থায়ন – Financing Options

1.IDCOL Solar Financing → Ltd. কোম্পানির জন্য বিশেষ সুবিধা (~৫% Interest)।

2.বাণিজ্যিক ব্যাংকসমূহ → বাংলাদেশ ব্যাংকের নবায়নযোগ্য জ্বালানি স্কিমে (৫~৭% Interest) ঋণ।

3.কিস্তি ভিত্তিক পরিশোধ ব্যবস্থা → বড় প্রকল্পের জন্য কাস্টমাইজড ফাইন্যান্সিং ব্যবস্থা। (OPEX Model-Foreign Investment)

মূল সুবিধা

•ব্যাবহৃত পণ্যের ওয়ারেন্টি (ইনভের্টার ১০ বছর, প্যানেল ১২ বছর রিপ্লেসমেন্ট ও ৩০ বছর পারফর্মেন্স)

•বাংলাদেশে বানিজ্যিক সংযোগে সর্বোচ্চ ট্যারিফ হওয়ায় দ্রুত বিনিয়োগ ফেরত (ROI Period- ৩০ মাস)

•দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিল সাশ্রয় ও ৩০ বছর পর্যন্ত টেকসই বিদ্যুৎ উৎপাদন

•লাইফটাইম নেটজি ট্যাকনিক্যাল সাপোর্ট

•পরিবেশবান্ধব সমাধান, কর্পোরেট ইমেজ উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ প্রাপ্তির সম্ভাবনা

সৌর বিদ্যুৎ প্রকল্প একটি দীর্ঘমেয়াদী আর্থিকভাবে লাভজনক বিনিয়োগ। মাত্র ৩০ মাসের বিদ্যুৎ বিল এককালিন বিনিয়োগ করলেই পরবর্তী  ২৫+ বছর প্রায় সম্পূর্ণ ফ্রি বিদ্যুৎ (Profit)।

প্রকল্পের খরচ হিসাব করুন | Calculate the project Cost