সোলার সিস্টেম দিয়ে কি শিল্প-কারখানা চালানো সম্ভব ? Can Industries Run on Solar Systems?
বিভিন্ন পদ্ধতিতে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। এর মধ্যে সবচেয়ে হচ্ছে বৈদ্যুতিক জেনারেটর। এই জেনারেটরকে আবার বিভিন্ন উপায়ে ঘোরানো যায়। ডিজেল ইঞ্চিল, পানির প্রবাহ, বাতাসের গতি, তাপ ইত্যাদির মাধ্যমে। সোলার ফটোভোল্টাইক সেল বিদ্যুত উৎপাদনের একটি ভিন্ন উপায় মাত্র। এর মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের সাথে অন্য যেকোন মাধ্যমে উৎপন্ন বিদ্যুতের কোন পার্থক্য নেই। তাই, সোলার সিস্টেম দিয়ে যেকোন বৈদ্যুতিক যন্ত্রাংশ চালানো সম্ভব।
Electricity can be generated in various ways, among which the most common is through electric generators. These generators can be powered by diesel engines, water flow, wind, heat, and other means. Solar photovoltaic (PV) cells are simply another method of generating electricity. The electricity generated from solar power is no different in quality from electricity generated by any other source. Therefore, any electrical machinery or equipment can be operated using solar power.
মেঘলা দিনে কি সোলার সিস্টেম থেকে বিদ্যুৎ পাওয়া যাবে? Can Solar Systems Work on Cloudy Days?
সোলার সিস্টেম থেকে উৎপন্ন বিদ্যুতের পরিমান প্রাপ্ত সূর্যের আলোর উপর নির্ভর করে। যদি না আবহাওয়া অনেক বেশি প্রতিকূল হয়, তাহলে সোলার সিস্টেম সর্বদাই কিছু বিদ্যুৎ উৎপাদন করবে। উদাহরনসরূপ যদি সূর্যের আলোর তীব্রতা অর্ধেকে নেমে আসে, তাহলে উৎপন্ন বিদ্যুতের পরিমানও অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ ১০০ ওয়াট সোলার প্যানেল থেকে মাত্র ৫০ ওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
The amount of electricity produced by a solar system depends on the availability of sunlight. Unless the weather is extremely unfavorable, solar systems will always generate some electricity. For example, if sunlight intensity drops by half, the electricity output will also drop by half. That means a 100-watt solar panel would produce only 50 watts under such conditions.
কতটুকু বিদ্যুৎ ব্যবহার ও বিক্রি করলাম কিভাবে জানবো ? How Can I Know How Much Electricity is Used and Sold?
নেট মিটারিং সিস্টেমে সংযুক্ত ইনভার্টার ও বাইডাইরেকশনাল মিটার উভয়ই বিদ্যুতের উৎপাদন ও ব্যবহার সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য সংরক্ষন করে। এই দুটি ডিভাইসের যেকোনটি থেকে বিদ্যুৎ বিক্রয় ও ক্রয় সংক্রান্ত তথ্য জানা যাবে।
In a net metering system, both the inverter and the bi-directional meter record detailed data on electricity generation and consumption. Information regarding the amount of electricity used or sold can be easily obtained from either of these devices.
বিদ্যুৎ বিক্রির টাকা কখন ও কিভাবে পাবো? When and How Will Customers Receive Payment for Selling Electricity?
২০১৮ নিতিমালা অনুযায়ী প্রতি মাসে ব্যাবহৃত বিদ্যুৎ থেকে গ্রীডে প্রদানকৃত বিদ্যুৎ বিয়োগ করে বিল করা হবে এবং যদি গ্রাহক বছর শেষে গ্রিডে প্রদানকৃত বিদ্যুতের পরিমান বেশি হয় তাহলে তা বছর শেষে প্রদান করা হবে।
২০২৫ নিতিমালা অনুযায়ী প্রতি তিন মাস অন্তর অন্তর এই বিল প্রদান করা হবে।
According to the 2018 Net Metering Guidelines, the customer’s monthly bill is calculated by deducting the electricity exported to the grid from the electricity imported from the grid. If, at the end of the year, the total exported electricity exceeds the total imported electricity, the customer receives payment for the surplus at year-end.
Under the 2025 Net Metering Guidelines, this payment is made every three months instead of once a year.
টাকা পেতে কোন সমস্যা হবে কিনা? Will There Be Any Problem Receiving Payments?
নেট মিটারিং সুবিধা নিচ্ছে এমন সকল গ্রাহকদের বিস্তারিত তথ্য বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অধিনস্থ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এর ওয়েবসাইটে সংরক্ষিত থাকে। এটি বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ হওয়ায় এটি যথেষ্ট নিরাপদ।
No. As net metering is a government-led initiative, customers face no risk in receiving their payments.
সরকার পরিবর্তনে নেট মিটারিং সিস্টেমের উপর কোন প্রভাব পরবে কিনা? Will a Change in Government Affect the Net Metering System?
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে আমরা অনেক অনেক পিছিয়ে। তাই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির জন্য একদিকে সরকারের উপর যেমন বৈশ্বিক চাপ আছে, অন্যদিকে বৈদেশিক ঋণ, আমদানি-রপ্তানির সহ আরো অনেক সুবিধা এই জ্বালানি ব্যবহারের উপর নির্ভর করে। আবার যেহেতু সোলার পার্কের তুলুনায় রুফটপ সোলার স্থাপন অনেক সাশ্রয়ী তাই সরকার পরিবর্তনে নেট মিটারিং সিস্টেমে কোন প্রভাব পরার সম্ভাবনা নেই।
Bangladesh is still far behind in the adoption of renewable energy. Increasing the use of renewable energy is not only a national priority but also an international expectation. Furthermore, access to foreign loans, trade opportunities, and other benefits are closely linked to renewable energy usage.
Compared to solar parks, rooftop solar is much more cost-effective. For these reasons, a change in government is unlikely to affect the net metering system.
সোলার সিস্টেম কি ব্যাটারি ছাড়া চালানো সম্ভব? Can Solar Systems Operate Without Batteries?
সোলার সিস্টেম যেহেতু অন্য যেকোন বিদ্যুৎ উৎস থেকে আলাদা কিছু না। তাই সরাসরি সোলার সিস্টেম থেকে যেকোন বৈদ্যুতিক যন্ত্রাংশ চালানো যাবে। কিন্তু যেহেতু সূর্যের আলো খুব দ্রুত ও অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হয়। তাই আমরা আমাদের সকল সোলার সিস্টেমে ব্যাটারি দিয়ে থাকি। এই ব্যাটারি ব্যাকআপ হিসেবে ব্যবহার করার জন্য নয়। তাছাড়া, ইনডাক্টিভ লোড যেমন মটর চালু করতে এর পাওয়ারের থেকে ৩-৫ গুনের বেশি পাওয়ার প্রয়োজন হয়। এই ব্যাটারি অল্প সময়ের জন্যে প্রয়োজনীয় স্টার্টিং পাওয়ার সরবরাহ করে।
Yes, solar systems can directly power electrical appliances just like any other source of electricity. However, since sunlight fluctuates rapidly and unpredictably, batteries are often used in solar systems. These batteries are not primarily for backup but serve important roles. For example, inductive loads like motors require 3–5 times more power at startup than during normal operation. In such cases, the battery provides the necessary starting power for a short duration.
নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের সর্বোচ্চ সীমা কত? What is the Maximum Limit for Rooftop Solar Under Net Metering?
সিস্টেমের এসি আউটপুট ক্যাপাসিটি গ্রাহকের বরাদ্দকৃত লোডের ৭০% পর্যন্ত, তবে ১০ মে.ও. এর বেশী নয়। সিস্টেমের এসি আউটপুট ক্যাপাসিটি নির্দেশিকার সীমার মধ্যে রাখতে ঐ স্থানের সোলার রেডিয়েশন ও টেকনিক্যাল ডিজাইনের ভিত্তিতে কিছুটা বেশী মডিউল ক্যাপাসিটি রাখার সুযোগ রয়েছে, একে DC:AC ratio বলা হয়ে থাকে। এটি সাধারণত ১.০ হতে ১.৩ পর্যন্ত হতে পারে।
The AC output capacity of the system can be up to 70% of the customer’s sanctioned load, but not more than 10 MW. To maintain this AC output capacity within guideline limits, module capacity may be designed slightly higher based on solar radiation levels and technical design. This is known as the DC:AC ratio, which typically ranges from 1.0 to 1.3.
সোলার ইরিগেশন পাম্পের গ্রিড ইন্টিগ্রেশন কিভাবে করা যাবে? How Can Solar Irrigation Pumps Be Integrated into the Grid?
উদ্যোক্তা বিদ্যুৎ রপ্তানি ও আমদানি উভয়টি করতে চাইলে ‘নেট মিটারিং নির্দেশিকা-২০১৮’ অনুযায়ী এবং কেবল বিদ্যুৎ রপ্তানি করতে চাইলে ‘সোলার ইরিগেশন পাম্পের গ্রিড ইন্টিগ্রেশন নির্দেশিকা-২০২০’ অনুযায়ী।
If the entrepreneur intends to both export and import electricity, it must follow the Net Metering Guidelines 2018.
If the entrepreneur intends to only export electricity, it must follow the Solar Irrigation Pump Grid Integration Guidelines 2020.
বিলিং পিরিয়ড কি? What is a Billing Period?
যে সময় পর পর গ্রাহকের বিদ্যুৎ বিল প্রস্তুত করা হয় তাকে বিলিং পিরিয়ড বলে। প্রতিমাস হবে বিলিং পিরিয়ড, অর্থাৎ এক মাস পর পর গ্রাহককে বিলিং কার্যক্রম সম্পন্ন হবে।
A billing period is the interval at which a customer’s electricity bill is prepared. In Bangladesh, the billing period is one month.
প্রতিমাসে বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে সম্পন্ন হবে? How is the Monthly Electricity Bill Calculated?
বিলিং ইউনিট, BU=I−E−C
BU = বিলিং ইউনিট
I= ঐ মাসে গ্রিড হতে আমদানীকৃত বিদ্যুৎ
E = ঐ মাসে গ্রিডে রপ্তানিকৃত বিদ্যুৎ
C= পূর্ববর্তী মাসের ক্রেডিট বিদ্যুতের পরিমাণ, যা বিতরণ ইউটিলিটির বিলিং ডাটাবেইজে সংরক্ষিত থাকবে।
The billing unit (BU) is calculated as: BU=I−E−C
Where:
BU = Billing Unit
I = Electricity imported from the grid during the month
E = Electricity exported to the grid during the month
C = Carried-over credit electricity from the previous month (recorded in the distribution utility’s billing database)
বিলিং ইউনিট BU এর ভিত্তিতে কিভাবে বিল হবে? How is the Bill Settled Based on BU?
BU শূন্য বা তার চেয়ে কম হলে বিদ্যুৎ গ্রাহককে সে মাসে বিতরণ ইউটিলিটিকে কোন এনার্জি চার্জ প্রদান করতে হবেনা, কেবল ডিমান্ড চার্জ, ভ্যাট ইত্যাদি প্রদান করতে হবে।
BU শূন্যের চেয়ে বেশি হলে, বিদ্যুৎ গ্রাহককে যথারীতি সাধারন নিয়মে BU এর জন্য এনার্জি চার্জ সহ ডিমান্ড চার্জ, ভ্যাট ইত্যাদি বিদ্যুৎ বিতরণ ইউটিলিটিকে প্রদান করতে হবে।
If BU is zero or less → The customer does not pay any energy charge for that month, but only pays demand charges, VAT, and other applicable fees.
If BU is greater than zero → The customer pays for the energy charge on BU along with demand charges, VAT, and other applicable fees as per normal rules.
ক্রেডিট বিদ্যুৎ কিভাবে জমা হয়? How is Credit Electricity Accumulated?
কোন মাসের বিলিং ইউনিট, BU শূন্যের চেয়ে কম হলে, |BU| (ধনাত্মক মান) পরিমাণ বিদ্যুৎ গ্রাহকের ক্রেডিট হিসেবে জমা থাকবে।
If BU is less than zero in any month, the absolute value ∣BU∣ is recorded as the customer’s credit. C=∣BU∣
সেটলমেন্ট পিরিয়ড কি? What is the Settlement Period?
যে সময় পর (১ লা জুলাই হতে ৩০ জুন) একজন গ্রাহককে তার পুঞ্জীভূত ক্রেডিট বিদ্যুতের জন্য মূল্য পরিশোধ করা হয়।
The settlement period is the timeframe after which the customer is paid for accumulated credit electricity. In Bangladesh, this period runs from July 1 to June 30 of each year.
সেটলমেন্ট পিরিয়ডে গ্রাহককে কি রেটে বিদ্যুতের মূল্য দেয়া হবে? At What Rate Will Customers Be Paid for Electricity During the Settlement Period?
সেটলমেন্ট পিরিয়ড শেষে গ্রাহকের ক্রেডিট বিদ্যুৎ থাকলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ ইউটিলিটি তার ৩৩ কেভি বাল্ক ট্যারিফে ক্রেডিট বিদ্যুতের মূল্য বিদ্যুৎ গ্রাহককে প্রদান করবে।
বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার, ২০২২
বিদ্যুৎ বিতরন সংস্থা/ কোম্পানি
বিদ্যুতের পাইকারি মূল্যহার (৩৩ কেভি)
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
৬.৭৮৯৫
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
৫.৩৯২৫
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড
৭.৭২০০
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেড
৭.৭৪৮০
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড
৬.৬২৭৫
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড
৬.২০৫০
At the end of the settlement period, if a customer has accumulated credit electricity, the relevant electricity distribution utility will pay for it at the 33 kV bulk tariff rate.
Wholesale (Bulk) Electricity Tariffs, 2022 (per kWh):
Bangladesh Power Development Board (BPDB): 6.7895 BDT
Bangladesh Rural Electrification Board (BREB): 5.3925 BDT
Dhaka Power Distribution Company Limited (DPDC): 7.7200 BDT
Dhaka Electric Supply Company Limited (DESCO): 7.7480 BDT
West Zone Power Distribution Company Limited (WZPDCL): 6.6275 BDT
Northern Electricity Supply Company Limited (NESCO): 6.2050 BDT
পিক-অফপিক ক্যাটাগরিভুক্ত বিদ্যুৎ গ্রাহকের বিলিং কিভাবে হবে? How Will Billing Be Done for Customers Under Peak and Off-Peak Categories?
রপ্তানিকৃত বিদ্যুৎ ইউনিট প্রতিমাসে অফপিক আমদানির সাথে প্রথমে সমন্বয় হবে। এর পরও অতিরিক্ত রপ্তানি ইউনিট থাকলে তা ঐ মাসের পিক ইউনিটের সাথে সমন্বয় হবে।
Exported electricity units will first be adjusted against off-peak imports. If there are still surplus exported units, they will then be adjusted against peak imports.
প্রতি কিলোওয়াট নেট মিটারিং রুফটপ সোলার সিস্টেম স্থাপন করতে কি পরিমাণ রুফটপের প্রয়োজন হবে? How Much Rooftop Space is Required for Installing 1 kWp of Net Metering Solar?
সাধারণত (৫-৮ বর্গমিটার বা ৫০-৮০ বর্গফুট)/কিলোওয়াট।
Generally, 5–8 square meters (50–80 square feet) of rooftop space is required per kilowatt.
বাংলাদেশে প্রতি কিলোওয়াট সোলার সিস্টেম হতে কি পরিমাণ বিদ্যুৎ বছরে পাওয়া যায়? How Much Electricity Can Be Generated from 1 kWp Solar in Bangladesh?
অঞ্চলভেদে বছরে ১,১০০-১,৪০০ ইউনিট।
Depending on the region, 1,100–1,400 units per year can be generated from a 1 kWp solar system.
সোলার সিস্টেমে বজ্রপাত নিরোধক ব্যবস্থা থাকাটা কতটা জরুরী? How Important is Lightning Protection for Solar Systems?
শুধু সোলার সিস্টেম না যে কোন স্থাপনায় বজ্রপাত নিরোধক ব্যবস্থা থাকাটা আবশ্যকীয়। বজ্রপাতের ফলে বিল্ডিং এ আগুন লেগে যেতে পারে, ফাটল ধরতে পারে, বাসায় থাকা বৈদ্যুতিক যন্ত্রাংশ অকেজো হতে পারে এমনকি প্রানহানির মত ঘটনাও ঘটতে পারে।
Lightning protection is essential for all structures, not just solar systems. Lightning can cause fires, cracks in buildings, damage to electrical appliances, and even fatalities.
সোলার সিস্টেমে বজ্রপাত নিরোধক ব্যবস্থায় কি কি থাকা প্রয়োজন? What Should a Solar Lightning Protection System Include?
Direct lightning stroke (সরাসরি বজ্রাঘাত) প্রতিরোধে সোলার সিস্টেমের প্রটেকশন কভারেজ অনুযায়ী উপযুক্ত লাইটনিং রড সহ ১ ওহমের কম আর্থিং তার দিয়ে ভূমিতে সংযুক্ত করতে হবে।
Indirect stroke (পরোক্ষ্য বজ্রাঘাত) বা Traveling wave stroke প্রতিরোধে সোলার সিস্টেমের প্রতিটি স্ট্রিং এ DC SPD এবং ইনভার্টারের এসি প্রান্তে AC SPD থাকা জরুরী।
For direct lightning strikes: Suitable lightning rods must be installed based on system coverage and connected to the ground with an earthing conductor of less than 1 ohm resistance.
For indirect strikes (traveling waves): Each DC string should have a DC SPD, and the AC side of the inverter should have an AC SPD installed.
সোলার সিস্টেমটিকে গ্রাহকের বিদ্যমান বিদ্যুৎ ব্যবস্থাপনার কোথায় সংযুক্ত করতে হবে? Where Should the Solar System Be Connected in the Customer’s Power Network?
সোলার ইনভার্টারগুলো LT ভোল্টেজ লেভেলের হওয়ায় গ্রাহক প্রাঙ্গন LT বাসবারে সংযুক্ত করতে হবে। সংযোগ পয়েন্টকে Point of Common Coupling (PCC) বলা হয়ে থাকে।
Since solar inverters operate at LT (low tension) voltage level, they must be connected to the customer’s LT busbar. The connection point is known as the Point of Common Coupling (PCC).
প্রতি কিলোওয়াটপিক নেট মিটারিং রুফটপ সোলার সিস্টেম স্থাপন করতে কত টাকা খরচ হয়? How Much Does It Cost to Install 1 kWp of Net Metering Rooftop Solar?
সিস্টেমের সাইজের উপর ভিক্তি করে প্রতি কিলোওয়াট স্থাপনে ৩২-৪২ হাজার টাকা খরচ হতে পারে।.ছোট সিস্টেম স্থাপনে খরচ তুলুনামূলকভাবে বেশি, তাই যতটা সম্ভব বড় সিস্টেম স্থাপনই লাভজনক।
Installation costs vary depending on system size, ranging from 32,000 to 42,000 BDT per kWp. Smaller systems cost more per unit, so installing larger systems is generally more economical.
সোলার সিস্টেমের Levelized Cost of Electricity (LCOE) কি রকমের হয়ে থাকে? What is the Levelized Cost of Electricity (LCOE) for Solar Systems?
সাধারণত ৩.০০ হতে ৪.০০ টাকা/ইউনিট।
Typically, between 3.00 and 4.00 BDT per unit.
নেট মিটারিং রুফটপ সোলার সিস্টেম স্থাপনে আর্থিক সহায়তা কোথায় হতে পাওয়া যাবে?
অর্থ বিভাগের দুইটি প্রতিষ্ঠান IDCOL এবং BIFFL হতে নিম্নসুদে লোন পাওয়া যাবে। IDCOL হতে প্রারম্ভিক বিনিয়োগের ৮০% পর্যন্ত ৬% ইন্টারেস্ট রেটে লোন পাওয়া যাচ্ছে। তাছাড়া, বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং স্কিম এর আওতায় যে কোন বাণিজ্যিক ব্যাংক হতে লোন নেয়ার সুযোগ রয়েছে।
IDCOL এর সাথে যোগাযোগের ঠিকানা কি?
Infrastructure Development Company Limited (IDCOL), UTC Building, 16th Floor, 8 Panthapath. Kawran Bazar. Dhaka-1215 Telephone: 9102171-8. Website: www.idcol.org
BIFFL এর সাথে যোগাযোগের ঠিকানা কি?
Bangladesh Infrastructure Finance Fund Limited (BIFFL), Unique Heights. Level-3 Borak, 117 Kazi Nazrul Islam Ave, Dhaka 1217. Website: www.biffl.org.bd
Where Can Financial Assistance for Net Metering Rooftop Solar Be Obtained?
IDCOL: Provides loans up to 80% of initial investment at a 6% interest rate.
BIFFL: Provides low-interest financing for infrastructure projects.
Bangladesh Bank Refinancing Scheme: Allows loans from any commercial bank under special facilities.
Contact Details:
IDCOL: Infrastructure Development Company Limited (IDCOL), UTC Building, 16th Floor, 8 Panthapath, Kawran Bazar, Dhaka-1215. Tel: 9102171-8. Website: www.idcol.org
BIFFL: Bangladesh Infrastructure Finance Fund Limited (BIFFL), Unique Heights, Level-3, Borak, 117 Kazi Nazrul Islam Ave, Dhaka-1217. Website: www.biffl.org.bd
নেট মিটারিং আবেদন যথাযথভাবে সময়মত প্রক্রিয়াকরণ না হলে কোথায় অভিযোগ জানাতে হবে? Where to File Complaints if Net Metering Applications Are Not Processed on Time?
সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস নির্দেশিকা অনুযায়ী আবেদন প্রক্রিয়াকরণ না করলে উক্ত বিদ্যুৎ বিতরণ ইউটিলিটির কেন্দ্রিয় অভিযোগ সেলে পূর্ববর্তী আবেদনের প্রমাণক সহ অভিযোগ জানানো যাবে। এতেও প্রতিকার না পেলে পূর্ববর্তী আবেদন ও সকল অভিযোগের প্রমাণক সহ স্রেডা-তে (National Solar Help Desk) বিষয়টি দৃষ্টিগোচর করা যাবে।
If a distribution office fails to process a net metering application according to guidelines, the customer may submit a complaint with proof to the utility’s central complaint cell. If the issue remains unresolved, customers may escalate the complaint with all supporting documents to SREDA (National Solar Help Desk).
কিছু সাধারন জিজ্ঞাসা সমূহ: Some General Questions:
জাতীয় গ্রিড কি? What is the National Grid?
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে দেশব্যাপী বাসা-বাড়ি, অফিস ও কল-কারখানায় নিরাপন ও কার্যকরভাবে বিদ্যুৎ সরবরাহ করার জন্য বিদ্যুৎ পরিবহন লাইন, বিতরন ব্যবস্থার সমন্বনয়ে তৈরি সম্পূর্ন সিস্টেমকে জাতীয় গ্রিড বলে।
বর্তমানে দেশে ১৪৩ টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা, গ্যাস, তেল, সূর্যের আলো ইত্যাদি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। হাই ভল্টেজের পরিবহন লাইন উৎপাদিত বিদ্যুৎ বহুদূরে অবস্থিত বিভিন্ন সাব-স্টেশনে সরবরাহ করে। এখানে বিদ্যুতের ভল্টেজ কমিয়ে বাসা-বাড়ি ও শিল্প-কারখানার জন্য উপযোগী ও নিরাপদ করা হয়। অবশেষে বিতরন লাইন সাব-স্টেশন থেকে গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে।
The national grid is a complete system that ensures the safe and efficient supply of electricity from power plants to households, offices, and industries across the country. It integrates transmission lines and distribution networks into one unified structure.
Currently, Bangladesh has 143 power plants that generate electricity using coal, gas, oil, solar energy, and other sources. High-voltage transmission lines carry the generated electricity over long distances to various substations. At the substations, the voltage is reduced to a safe and usable level for homes and industries. Finally, the distribution network delivers this electricity from the substations to end users.
লোডশেডিং কি ও কেন হয়? What is Load Shedding and Why Does it Happen?
ইচ্ছেকৃত ও নিয়ন্ত্রিতভাবে কোন এলাকার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখাকে লোডশেডিং বলে।
গ্রিডে বিদ্যুৎ সঞ্চয়ের ব্যবস্থা থাকে না। তাই, বিদ্যুৎ উৎপাদনের পরিমান ও বিদ্যুৎ চাহিদা সবসময় সমান হতে হয়। যদি বিদ্যুৎ চাহিদা উৎপাদনের থেকে বেশি হয় তখন উৎপাদন ও চাহিদার ভারসাম্য করতে কিছু এলাকার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়।
Load shedding refers to the deliberate and controlled suspension of electricity supply in certain areas for a limited time. Since electricity cannot be stored in the national grid, power generation and demand must always remain balanced. When demand exceeds supply, electricity to some areas is temporarily cut off to maintain this balance.
গরমের সময় কেন বেশি লোডশেডিং হয়? Why is Load Shedding More Frequent in Summer?
যেহেতু গরমের সময় এসি, ফ্রিজ, সেচ ইত্যাদির মত যন্ত্রাংশ চলে যাতে বেশি পরিমান বিদ্যুতের প্রয়োজন হয়। ফলে বিদ্যুতের চাহিদা অনেক বেশি থাকে তাই এই সময় লোডশেডিং ও অনেক বেশি হয়। আর ঠিক এই সময়ই পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায়। তাই, গরমে লোডশেডিং এড়াতে সোলার সিস্টেম অত্যন্ত উপযোগী।
During the summer season, the use of air conditioners, refrigerators, irrigation pumps, and other heavy electrical appliances increases significantly. This results in higher electricity demand, leading to more frequent load shedding. Interestingly, this is also the time when abundant sunlight is available. Hence, solar systems present a highly effective solution to avoid load shedding during hot months.
নেট মিটারিং কি ? What is Net Metering?
নেট মিটারিং হলো এমন একটি ব্যবস্থা যেখানে গ্রাহক নিজের সৌর প্যানেল থেকে বিদ্যুৎ ব্যবহার করার পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করতে পারেন এবং প্রয়োজনে গ্রিড থেকে বিদ্যুৎ নিতে পারেন।
প্রচলিত মিটারিং সিস্টেমে গ্রাহক শুধু গ্রিড থেকে বিদ্যুৎ নেন ও বিল পরিশোধ করেন। কিন্তু নেট মিটারিং-এ গ্রাহক একই সাথে প্রোজিউমার (Producer + Consumer) হতে পারেন। ফলে বিদ্যুৎ বিল শূন্যে নামানো কিংবা আয় করাও সম্ভব।
Under the conventional metering system, customers can only consume electricity from the grid and pay bills for their total usage at the end of the month. Net metering, however, allows a consumer to also act as a producer. Such customers are known as prosumers (Producer + Consumer).
With net metering, a prosumer can use solar energy produced at their premises and sell any excess electricity to the national grid. This means surplus energy generated during the day can offset electricity consumption at night, effectively reducing bills to zero. If the total electricity exported to the grid exceeds total consumption, the distribution company pays the consumer for the surplus. Additionally, with battery backup, consumers can enjoy the full benefits of an IPS (Instant Power Supply) system.
বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়া
| গ্যাস | ৪৫.১ % | হাইড্রোজেন গ্যাস | ০০ % | |
| কয়লা | ২৬.২ % | ঝর্নার পানি | ০০ % | |
| তেল | ১০.১ % | পারমানবিক শক্তি | ০০ % | |
| সূর্যের আলো | ১.১ % | সমুদ্রের জোয়ার-ভাটা | ০০ % | |
| আমদানি | ১৬.৮ % | সাগরের ঢেউ | ০০ % | |
| বায়ু প্রবাহ | ০.০০৫ % | সমুদ্রের তাপ | ০০ % | |
| নদীর স্রোত | পৃথিবীর তাপ | ০০ % | ||
| বায়োমাস | ০০ % | বায়োগ্যাস | ০০ % |
| দেশে উৎপন্ন বিদ্যুৎ | আমদানিকৃত বিদ্যুৎ |
| ৮৩.২% | ১৬.৮ % |
| জীবাশ্ম জ্বালানি থেকে | নবায়নযোগ্য জ্বালানি থেকে |
| ৯৮.৭% | ১.৩% |
বিশ্বের মোট জ্বালানি ব্যবহারের পরিসংখ্যান
| জীবাশ্ম | নবায়নযোগ্য | পারমানবিক |
| ৬০% | ৩০% | ১০% |
আইসল্যান্ড, নরওয়ে, কোস্টারিকা ও প্যারাগুয়ে তাদের বিদ্যুৎ শক্তির পুরোটাই আসে নবায়নযোগ্য উৎস থেকে।
Electricity Generation Mix in Bangladesh
Current electricity production in Bangladesh comes from various sources:
- Natural Gas: 45.1%
- Coal: 26.2%
- Oil: 10.1%
- Solar Energy: 1.1%
- Imported Electricity: 16.8%
- Others (Wind, Hydro, Biomass, Nuclear, etc.): Less than 1%
In total, 83.2% of electricity is produced domestically while 16.8% is imported.
Out of this, 98.7% comes from fossil fuels and only 1.3% from renewable energy.
Globally, the energy mix looks different:
- Fossil Fuels: 60%
- Renewable Energy: 30%
- Nuclear Energy: 10%
Countries like Iceland, Norway, Costa Rica, and Paraguay generate 100% of their electricity from renewable sources, setting benchmarks for sustainability.
জীবাশ্ম জ্বালানী কি? What are Fossil Fuels?
বহুবছর পূর্বে জীবের (গাছ-পালা ও পশু-পাখি) মৃতদেহ মাটি চাপা পরে প্রাকৃতিকভাবে যেসব জ্বালানী পদার্থ তৈরি হয়েছে এদেরকে জীবাশ্ম জ্বালানী বলে। তেল, গ্যাস, কয়লা জীবাশ্ম জ্বালানির উদাহরন। আমাদের দেশের উৎপাদিত বিদ্যুতের শতকরা ৯৮ ভাগেরও বেশি আসে জীবাশ্ম জ্বালানি থেকে।
Fossil fuels such as coal, oil, and gas are formed naturally over millions of years from the remains of plants and animals buried under soil and rock. In Bangladesh, more than 98% of electricity comes from fossil fuels.
জীবাশ্ম জ্বালানী ব্যবহারের ক্ষতিকর দিক। Disadvantages of Fossil Fuels.
জীবাশ্ম জ্বালানি পোড়ালে বাতাসে কার্বন-ডাই-অক্সাইড, সালফার-ডাই-অক্সাইড ও নাইট্রোজেন-ডাই-অক্সাইড এর মত ক্ষতিকারক গ্যাস নির্গত হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। বাতাসে সালফার-ডাই-অক্সাইড ও নাইট্রোজেন-ডাই-অক্সাইড উপস্থিতি এসিড বৃষ্টির অন্যতম কারন। এসিড বৃষ্টির ফলে ফষল, ফষলি জমি, স্থাপনার ক্ষতি হয়।
বাতাসে কার্বন-ডাই-অক্সাইড এর পরিমান বৃদ্ধি পেলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই দিন দিন গরম বাড়ছে। একে গ্রীন-হাউজ-এফেক্ট বলে।
তাছাড়া, জীবাশ্ম জ্বালানি তৈরি হতে লক্ষ লক্ষ বছর লেগে যায়। যে হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হচ্ছে সে হারে তা নতুন করে তৈরি হচ্ছে না। তাই, খুব দ্রুতই আমাদের জীবাশ্ম জ্বালানির মজুত ফুরিয়ে যাবে।
Burning fossil fuels releases harmful gases like CO₂, SO₂, and NO₂, which damage health and the environment.
Sulfur dioxide and nitrogen oxides cause acid rain, harming crops, soil, and infrastructure.
Increased carbon dioxide leads to global warming and climate change (greenhouse effect).
Fossil fuels are finite and are depleting rapidly due to excessive use.
নাবায়নযোগ্য জ্বালানী কি ? What are Renewable Energies?
এধরনের জ্বালানি প্রাকৃতিকভাবেই প্রতিনিয়ত তৈরি হয়, যা ভবিষ্যতে ফুরিয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই এবং এসবের ব্যবহারের পরিবেশের কোন ক্ষতি হয় না। যেমন, সূর্যের আলো, বায়ু প্রবাহ, নদীর স্রোত, ঝর্নার পানি, সমুদ্রের জোয়ার-ভাটা, সাগরের ঢেউ, সমুদ্রের তাপ, পৃথিবীর তাপ, বায়োমাস ও বায়োগ্যাস।
Renewable energy sources naturally replenish and never run out. Examples include solar power, wind, river currents, waterfalls, tidal energy, ocean waves, geothermal energy, biomass, and biogas. These sources are environmentally friendly and sustainable for long-term use.
কেন সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করছে ? What are Renewable Energies?
জলবায়ু পরিবর্তন রোধে সবাই আজ প্রতিজ্ঞাবদ্ধ। ২০৫০ সালের মধ্যে উন্নত দেশগুলো শতভাগ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্য স্থির করেছে। তারই ধারাবাহিকতায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সকল দেশের উপর বৈশ্বিক চাপ আছে। যদিও সরকার ২০২০ সালের মধ্যে ১০% নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলো কিন্তু আমাদের মাত্র ১% বিদ্যুৎ আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে। বর্তমানে বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে ১০% এবং ২০৪০ সালের মধ্যে ৪০% নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা স্থির করছে।
Renewable energy sources naturally replenish and never run out. Examples include solar power, wind, river currents, waterfalls, tidal energy, ocean waves, geothermal energy, biomass, and biogas. These sources are environmentally friendly and sustainable for long-term use.
Government Initiatives for Renewable Energy in Bangladesh
To combat climate change, countries worldwide are committing to renewable energy targets. Developed nations aim for 100% renewable energy by 2050. Bangladesh initially set a target of 10% renewable energy by 2020 but has achieved only about 1%.
The government now aims for:
- 10% renewable energy by 2030
- 40% renewable energy by 2040
রুফটপ সোলার বনাম সোলার পার্ক
বাড়ির, স্কুল-কলেজ ও শিল্প-কারখানার ছাদ, আঙ্গিনা, অনুর্বর পতিত জমি, পল্ট্রি ফার্ম, কৃষি জমি, রাস্তা ও রেললাইনের পাশে, পার্কিং লট, গাড়ির ছাদ এমন সব অব্যবহৃত জায়গা যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায়; এমন স্থানে তুলুনামূলক ছোট আকারের (সর্বোচ্চ ১০ মেগা ওয়াট) সোলার সিস্টেমই রুফটপ সোলার। রুফটপ সিস্টেমে আলাদা করে সোলার স্থাপনের জন্য জায়গার প্রয়োজন হয় না। এতে একদিকে যেমন সিস্টেম স্থাপনের খরচ কমে অন্য দিকে পরে থাকা জায়গারও যথাযথ ব্যবহার হয়। সিস্টেমটি যেহেতু খুব কাছাকাছি অবস্থিত গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করে তাই সিস্টেম লস অনেক কম। জাতীয় গ্রিডের সিস্টেম লস ৭% মত।
অন্যদিকে সরকারি অনুমোদন নিয়ে ইউটিলিটি স্কেলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্যে যদি সোলার সিস্টেম স্থাপন করা হয়, তবে তাকে সোলার পার্ক বলে। সোলার পার্ক কয়েক শত মেগাওয়াট (১০ লক্ষ ওয়াট) থেকে গিগাওয়াট (১০ কোটি ওয়াট) পর্যন্ত হতে পারে। চীনের কিংহাইয়ে প্রায় ১,৫০,৪৮৭ একর (৬০৯ বর্গ কিলোমিটার) যা ঢাকা শহরের আয়তনের (৩০৬ বর্গ কিলোমিটার) দ্বিগুন জায়গা জুড়ে অবস্থিত গংহে তালাতন সোলার পার্ক এ যাবত কালের সবচেয়ে বড় সোলার পার্ক; যার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ১৫.৬ গিগাওয়াট। বোঝার সুবিদার্থে বিগত বছর আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৭.৮ গিগাওয়াট। এতো পরিমান জায়গা উপযুক্ত স্থানে পাওয়াটা যেমন দুষ্কর, তেমনি ব্যয় বহুল। আবার, এই জায়গা কৃষি বা অন্য কোন কাজে ব্যবহার করা যেতে পারতে। এ দিক থেকে দেখলে এটা এক ধরনের অপচয়। তাই, বিশ্বব্যাপী অনেক আগে থেকেই রুফটপ সোলার সিস্টেম স্থপনের জন্য জনগনকে উৎসাহিত করা হচ্ছে। উন্নত বিশ্বে এমনকি সিস্টেম স্থাপনকারীকে সরকার থেকে কর কমানোর সুবিধা সহ ভর্তুকিও দেয়া হয়।
Rooftop Solar vs Solar Parks
Rooftop Solar
Rooftop solar systems are installed on residential, institutional, and industrial rooftops, as well as on unused lands like poultry farms, parking lots, and roadside areas. These systems are relatively small in scale (up to 10 MW).
Advantages:
- No need for additional land.
- Lower installation costs.
- Efficient use of idle space.
- Lower system loss due to proximity to end-users.
Solar Parks
Solar parks are large-scale utility projects connected to the national grid, often requiring government approval. They range from several hundred megawatts to gigawatts.
For example, the Gonghe Talatan Solar Park in Qinghai, China, covering 1,50,487 acres (609 sq. km—double the size of Dhaka city), has a maximum capacity of 15.6 GW, nearly equal to Bangladesh’s peak demand of 17.8 GW in 2023.
Challenges:
- Finding suitable large-scale land is difficult.
- High costs.
- Potential land-use conflicts with agriculture.
For these reasons, many countries encourage rooftop solar adoption through tax incentives and subsidies.
সিস্টেম লস কি? System Loss in Electricity Distribution
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গ্রাহকের বাসা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে বৈদ্যুতিক তারের মধ্যে বিদ্যুতের যে অপচয় হয় তাকে সিস্টেম লস বলে। আমাদের জাতীয় গ্রিডের সিস্টেম লস প্রায় ৭% এর মত।
System loss refers to the energy lost while transmitting electricity from power plants to end-users through distribution lines. Bangladesh’s national grid experiences approximately 7% system loss. Rooftop solar systems significantly reduce such losses by producing energy close to the consumer.
নেট মিটার থেকে বিক্রি করা বিদ্যুৎ কোথায় যায়? Net Metering in Practice
নেট মিটারিং সিস্টেমে গ্রাহক তার প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করতে পারে। এই ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের বিক্রিয়কৃত বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে তার নিকটতম অন্য গ্রাহকের কাছে সরবরাহ করা হয়।
Bangladesh currently has 2,593 active net metering systems with a combined capacity of 115.314 MW. The government officially introduced net metering on 28th July 2018.
For more details, visit the official SREDA website.
উনিডাইরেকশনাল বনাম বাইডাইরেকশনাল মিটার। Unidirectional vs. Bidirectional Meter.
প্রচলিত মিটার কেবলমাত্র একজন গ্রাহক গ্রিড থেকে কতটুকু বিদ্যুৎ ব্যবহার করে তার হিসেব রাখে এবং গ্রাহক নির্ধারিত রেটে বিদ্যুৎ বিতরন কোম্পানিকে এর মূল্য পরিশোধ করে। এই ধরনের মিটারকে উনিডাইরেকশনাল মিটার বলে।
অন্যদিকে, বাইডাইরেকশনাল মিটার গ্রাহক কতটুকু বিদ্যুৎ গ্রিড থেকে গ্রহন করে এবং কতটুকু গ্রিডে সরবরাহ করে উভয়ের হিসাব রাখতে সক্ষম। নেট মিটারিং সিস্টেমের সুবিধা পেতে অবশ্যই বাইডাইরেকশনার মিটার স্থাপন করতে হবে।
Unidirectional Meter
A conventional electricity meter only records the amount of electricity a consumer imports from the national grid. Based on this reading, the consumer pays the distribution utility at the approved tariff. This type of meter is known as a Unidirectional Meter.
Bidirectional Meter
A bidirectional meter, on the other hand, records both:
The amount of electricity imported from the grid.
The amount of electricity exported to the grid.
This dual functionality makes it essential for net metering systems, as it enables accurate tracking of consumption and generation. To benefit from net metering, installation of a bidirectional meter is mandatory.
দেশের কোথায় নেট মিটারিং সিস্টেম আছে ? Net Metering in Bangladesh.
দেশে এখন ২,৫৯৩ টি নেট মিটারিং সিস্টেম চালু আছে; যার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ১১৫.৩১৪ মেগাওয়াট। অর্থাৎ, নেট মিটারিং সিস্টেম নতুন কোন বিষয় না, যা ইতোমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। ২০১৮ সালের ২৮ ই জুলাই বাংলাদেশ সরকার প্রথম নেট মিটারিং সুবিধা চালু করে। নিচের দেয়া ওয়েবসাইটের লিংকে এ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। আপনি চাইলে আপনার নিকটস্থ কোন প্রজেক্ট সাইট থেকে ঘুরে আসতে পারেন।
https://www.renewableenergy.gov.bd/index.php?id=1&i=3
Bangladesh currently has 2,593 operational net metering systems with a combined generation capacity of 115.314 MW. This demonstrates that net metering is not a new concept; rather, it has already gained significant popularity nationwide.
The Government of Bangladesh officially introduced net metering facilities on 28 July 2018. Since then, adoption has been steadily increasing across households, industries, and institutions.
For official details, please visit the SREDA Net Metering Portal.
Why Choose Us?
- Expert technical support to assess electricity demand and design the most suitable system.
- Only BPDB-approved components are used, fully compliant with regulations.
- Operated by engineers graduated from prestigious institutions such as BUET and SUST.
- Authorized distributor partnerships with leading global manufacturers.
- Professional after-sales support and long-term service commitment.

